ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের দরিদ্র সদস্যদের জন্য ফ্রি হাটের মাধ্যমে নানা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সিলেটে কর্মরত ভারতীয় সহকারী হাইকমিশনার নীরজ কুমার জয়সোয়াল। মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ও অনন্যা ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও ইরা ফিলিং স্টেশন মাঠ চত্বরে পূজার এ ফ্রি হাটের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান, ওসি মোস্তাছিনুর রহমান প্রমুখ।
পূজার সামগ্রী বিতরণ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের দরিদ্র সদস্যদের জন্য ফ্রি হাটের মাধ্যমে নানা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সিলেটে কর্মরত ভারতীয় সহকারী হাইকমিশনার নীরজ কুমার জয়সোয়াল।










