গতকাল বিকালে মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সাল। মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।