আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়— ‘অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।










