বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার (২৭ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মালয়েশিয়াগামী একটি ফ্লাইট বাতিল হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন মালয়েশিয়াগামী প্রায় ৩শ যাত্রী। যাত্রীরা অভিযোগ করে বলেন, রাত ৮টার ফ্লাইট ১টার সময় দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ফ্লাইট নিয়ে গড়িমসি করছে বিমান কর্তৃপক্ষ। এদিকে ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বিক্ষোভ করেন মালয়েশিয়াগামী যাত্রীরা।

ফ্লাইট বাতিলের বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের শিফট ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে গতকালের ফ্লাইটটির শিডিউল বিপর্যয় ঘটে। আজ (২৮ মে) দুপুর ২টার সময় ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।