গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪১৫ জন, ঢাকা বিভাগে ২৪৩ জন, ময়মনসিংহে ৩৫ জন, চট্টগ্রামে ১১৭ জন, খুলনায় ১২১ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ১২৭ জনে। তাদের মধ্যে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে।
গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২ জন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।










