বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’ স্লোগানে গতকাল সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে স্বাধীনতা উদ্যানে এ প্রতিযোগিতা শুরু হয়। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়া শিশু একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।