টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের তারে জড়িয়ে তারিফ (২৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।  আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নাটশালা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত তারিফ উপজেলার দিঘলকান্দী ইউনিয়নের নাটশালা গ্রামের ইউসুফ আলীর ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় রোববার রাতে ঝড়ে তারিফের ঘরের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। ঘরে বিদ্যুৎ না থাকায় সোমবার সকালে নিজেই মই দিয়ে খুঁটিতে উঠে মেরামতের করছিলেন।

এসময় ঝড়ে ছিঁড়ে যাওয়া মেইন তারের সাথে সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তারিফ মারা যান।