কুড়িগ্রামে চরাঞ্চলের কৃষি উন্নয়ন ও কৃষিপণ্যের বাজার ব্যবস্থা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বজরা দিয়ারখাতা চরে এ সভার আয়োজন করে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র, পল্লী উন্নয়ন একাডেমি এবং সুইচ কন্ট্রাক্ট বাংলাদেশ।
এতে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুইচ কন্ট্রাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান সেজান, পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক খলিল আহমদ, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় দাস, এমফোরসি আরডিএ প্রকল্পের পরিচালক আব্দুল মজিদ প্রামাণিক, টিম লিডার আব্দুল আউয়াল, বেসরকারি উন্নয়ন সংস্থা মহিদেব-এর পরিচালক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চরাঞ্চলের কৃষি উন্নয়ন এবং কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে অতিথিরা চরাঞ্চলের কৃষকের খেত ও গবাদি পশুর খামার পরিদর্শন করেন।









