নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৭ জুন) ভারতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এর আগে বুধবার (৫ জুন) ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয়লাভ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। এ উপলক্ষে নরেন্দ্র মোদিও শেখ হাসিনা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।










