সিরাজগঞ্জ থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ  শিক্ষার্থীদের সংবর্ধনা ও অসচ্ছল পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহযোগিতা দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেনসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন। এ বছর সিরাজগঞ্জের ৪৪ শিক্ষার্থী  মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।