সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে সিঙ্গাপুরে
যাচ্ছেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩০ মে) তিনি ঢাকা ত্যাগ করেন। সফরকালে সেনাপ্রধান
৩১ মে থেকে ২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক
স্টাডিজ শাংরি-লা ডায়লগ ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪’ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি
তিনি সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ (সশস্ত্র বাহিনী প্রধান) এবং বিভিন্ন
দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে
দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
উল্লেখ্য, এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে
দ্বিপাক্ষিক আলোচনা এবং ঝুঁকি মোকাবেলায় যৌথ কর্মপন্থা নির্ধারণ এ সম্মেলনের মূল লক্ষ্য।
সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২ জুন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।










