কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আজ শনিবার ফায়ার ফাইটার মো. সুজন জানান, দুপুর ১টা ১১ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ১টা ১৬ মিনিটে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে আরো চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিতে রওনা হয়। তবে রাস্তায় যানজটের কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগে। বর্তমানে ঘটনাস্থলে মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।