ভোরের আলো ফুটতেই কোথাও শাকসবজি, কোথাও মাছ, চাল-ডাল, হাঁস-মুরগি কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে হাজির হন বিক্রেতারা। ক্রেতারাও আসেন নৌকায় চড়ে। নদীর ঢেউয়ের সঙ্গে চলে বেচাকেনা, জমে ওঠে মানুষের আড্ডা। শত ব্যস্ততার মাঝেও এই হাটগুলো টিকিয়ে রেখেছে নদীকেন্দ্রিক জনপদের ঐতিহ্য ও জীবনযাত্রা।