ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় সুজু মিয়া নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

 

শনিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজু মিয়া নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের সাহেদ মিয়ার ছেলে।

 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিলেট থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি প্রাইভেটকার সরাইল উপজেলার ইসলামাবাদ ব্রিজের ওপর ওভারটেক করতে গিয়ে সজোরে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৩ জন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সুজু মিয়া নামে একজন মারা যায়। এ দুর্ঘটনার পরপর প্রাইভেটকারটি পালিয়ে যায়।