ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামীকাল রোববার (৩০ নভেম্বর) থেকে অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে
এ ছাড়া, ভূমিকম্প ও আফটার শকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে, সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।









