মিরপুর ১০ নম্বরে মেট্রো স্টেশনের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আংশিকভাবে বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। 

এখন উত্তরা থেকে পল্লবী ও আগারগাঁও থেকে মতিঝিল অংশ ট্রেন চলাচল করছে। পল্লবী থেকে আগারগাঁও মেট্রো চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বণিক বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।