দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০ পিস স্বর্ণবার উদ্ধার করেছে বিজিবি। এ সময় মোটরসাইকেলসহ মেহেদি হাসান (৩৪) নামে এক যুবককে আটক করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের সাতকুড়ি রেলগেট থেকে তাকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, স্বর্ণবারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন মেহেদি হাসান। বিজিবির সন্দেহ হলে তাকে আটক করে ক্যাম্পে আনা হয়। সেখানে তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। পরে তাকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যাওয়া যায়। মেহেদি হাসানের কাছে আরো স্বর্ণবার রয়েছে কিনা, কোথা থেকে নিয়ে আসা হয়েছে—সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।









