গত ২৪ ঘণ্টায় নাফ নদীতে অভিযান চালিয়ে সার ও নৌকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় হয়নি। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার ও মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।