কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটেছে। ওই সময় চালক দ্রুত গাড়ি থামানোয় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সকাল ১০টার দিকে উপজেলার মাধাইয়া নামক এলাকায় মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ ঘটনা ঘটে।
তিশা প্লাস বাসটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ওই গাড়ির যাত্রী মোহাম্মদ সালাহউদ্দিন বণিক বার্তাকে জানান, ‘সকালে ঢাকা থেকে কুমিল্লায় যাওয়ার পথে মাধাইয়া এলাকার কাছাকাছি আসলে বাসের পেছনের অংশে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের বিষয়টি টের পেয়ে গাড়ি থামিয়ে সব যাত্রী নেমে পড়ে।’
তিবি আরো জানান, ‘ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। গাড়ির স্টাফরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।’










