গতকাল মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী ড. এমএ মুহিতসহ মন্ত্রণালয়ের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে তারা জনস্বাস্থ্য খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা সুদৃঢ়করণ, চিকিৎসাবিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসাসেবার ক্ষেত্রে বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সক্ষম, এমন অন্যান্য জনগণকেন্দ্রিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের অভিন্ন অগ্রাধিকারগুলোর ওপর ভিত্তি করে এবং পারস্পরিক কল্যাণ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে পরিচালিত হয়ে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্প খাতে সংযোগ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল ও এআইনির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার প্রস্তাবগুলো নিয়েও আলোচনা করেন।










