করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় নরসিংদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক। গতকাল মনোহরদী উপজেলার দিঘাকান্দি ঈদগাহ মাঠে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় ৫৫০ জন কৃষকের মাঝে ইউরিয়া সার, পটাশ ও বিভিন্ন জাতের সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।