চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার পর পর তিনবারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমান (৫৮) ভারতের দিল্লি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি লিভারের জটিলতায় ভুগছিলেন। গতকাল ভোর ৩টার দিকে দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ২৪ নভেম্বর ১২ ঘণ্টার অপারেশন শেষে তার লিভার প্রতিস্থাপন সম্পন্ন হয়। যদিও এক মাস দুদিন পর গতকাল ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।