দিনাজপুরের হিলিতে ৪ হাজার ১৬৯টি দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ৯টায় উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।