চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামে চোরাচালানবিরোধী অভিযানে ২ কেজি ৩৮৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবার উদ্ধার করেছে বিজিবি। গতকাল বিকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এ ঘটনায় নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন।