টেলিটক বাংলাদেশ লিমিটেড ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে গ্রাহকদের জন্য চালু করেছে বিশেষ স্মারক অফার।
আজ মঙ্গলবার টেলিটকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অফারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আহাম্মদ উল্লাহ। এ সময় টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেলিটক জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই টেলিটক গ্রাহকদের সাশ্রয়ীমূল্যে পণ্য ও সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতা, ৫ আগষ্ট (৩৬ জুলাই) উপলক্ষ্যে টেলিটক নিয়ে এলো বিশেষ আকর্ষনীয় অফার। উক্ত বিশেষ অফারের জেন-জেড সিম ১৫০ টাকার পরিবর্তে মাত্র ৩৬ টাকায় পাওয়া যাবে, যা টেলিটকের সব কাষ্টমার কেয়ার হতে থেকে যাবে।
এছাড়াও টেলিটকের সব প্যাকেজের গ্রাহকদের জন্য মাত্র ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম এবং ৩ দশমিক ৬ জিবি ডাটা দিচ্ছে ৭ দিন মেয়াদে। গ্রাহক অফার সমূহ নির্দিষ্ট ইউএসএসডি কোড ডায়াল অথবা ৩৬ টাকা রিচার্জে করার মাধ্যমে নিতে পারবে, যা বিস্তারিত টেলিটকের ফেসবুক এবং ওয়েব সাইটে পাওয়া যাবে।










