চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৫৯ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৩০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল সকালে বারইয়ারহাট পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম।
বাজেটে রাজস্ব খাত থেকে ১০ কোটি ৩৭ লাখ ও উন্নয়ন অনুদান খাত থেকে ৪৬ কোটি টাকা সম্ভাব্য আয় দেখানো হয়েছে।
পৌর কর্মকর্তা তানভীর হোসেনের সঞ্চালনায় অনুুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব সমর কান্তি চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নিজাম উদ্দিন, রসূল আহম্মদ নবী, বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, সাংবাদিক শারফুদ্দীন কাস্মির, উপজেলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোনা মিয়া সওদাগর, পৌরসভার সহকারী প্রকৌশলী সমর মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা মুলকুতের রহমান প্রমুখ।









