গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামে স্থানীয় স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। আয়োজকরা সড়কের দুই পাশে দুই শতাধিক সুপারি গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ
ঝিনাইদহে তরুণদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়।










