দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য দুদকের সকল কর্মকর্তাদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে ত্রাণ তহবিলে অর্থ জমা করা হবে।
গতকাল শুক্রবার (২৩ আগস্ট) ডুসার দ্বিতীয় মেয়াদের কমিটির সভাপতি মো. নাজমুচ্ছায়াদাৎ বলেন, দেশের এই দুর্যোগের মুহূর্তে আমরা বন্যা দুর্গত সাধারণ জনগণের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।
সাধারণ সম্পাদক জাহিদ কালাম বলেন, দুদক কর্মচারীগণ দেশ সেবায় নিয়োজিত। তারই অংশ হিসেবে বন্যাদূর্গতদের পাশে থাকবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন।
ডুসার সাবেক সভাপতি মো. মশিউর রহমান এক দিনের বেতন দেয়ার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে দুর্নীতি দমনের পাশাপাশি আমরা মানবিক দায়িত্বও পালন করবো মর্মে অঙ্গীকার করেছি।










