কুষ্টিয়ার পোড়াদহ জংশনে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পোড়াদহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়। লাইনে ত্রুটি থাকায় এ ঘটনা ঘটতে পারে। উদ্ধারকারী ট্রেন ডাকা হয়েছে। পাকশী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল জানান, উদ্ধারকারী ট্রেনকে বলা হয়েছে। রাতের মধ্যে কাজ শুরু হতে পারে।










