ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও কয়েক বছর ধরে লাইসেন্স নবায়ন না করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অভিযান অব্যাহত রয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল নগরীর চারটি প্রতিষ্ঠানকে জরিমানা ও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।