টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটির জনসেবা ক্লিনিক মালিক আনিসুর রহমান হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নিহতের শ্যালক (স্ত্রীর বড় ভাই) রফিকুল ইসলাম (৪৪) ও তার ভাতিজা রুবেলকে (২২) গ্রেফতার করা হয়েছে। 

হত্যাকান্ডের ঘটনায় বুধবার নিহত ক্লিনিক মালিক আনিসুর রহমানের বড় মেয়ে মারুফা আক্তার বাদী হয়ে দেলদুয়ার থানায় হত্যা মামলাটি দায়ের করেন। 

দুজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন দেলদুয়ার থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোসহ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

উল্লেখ, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার লাউহাটী ইউনিয়নের খাঁলের পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় ইউনিয়নের হেরেম্ব পাড়া গ্রামের কোরবান আলীর ছেলে ও জনসেবা ক্লিনিক মালিক আনিসুর রহমান (৪৮) উদ্ধার করা হয়।