চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক হয়েছেন রাজশাহী সিটির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তার সহযোগী। গতকাল দুপুরে কাউন্সিলর রজব আলী (৫০) ও তার সহযোগী নাজমুল হককে (৩৪) ভারতে যাওয়ার সময় আটক করে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ভারতে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।










