মালয়েশিয়ায় নিজেদের ৯২ বছরের পুরনো বিস্কুট কারখানা বন্ধ করছে লি বিস্কুট। অক্টোবরের শেষ নাগাদ উৎপাদন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। লি বিস্কুট বা নাম লি নামে পরিচিত কোম্পানিটির বিস্কুট মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কয়েক প্রজন্মের মানুষের কাছে পরিচিত। মারি বিস্কুট, ক্র্যাকার, কলার পাফ ও রঙিন আইসড জেমস বিস্কুটের জন্য একসময় বেশ জনপ্রিয় ছিল নামটি। খবর নিউজ এশিয়া।
লি বিস্কুটের যাত্রা ১৯৩৪ সালে সিঙ্গাপুরে। ব্যবসায়ী ও সমাজসেবী লি কং চিয়ানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি। রাবার, আনারস চাষ ও প্রক্রিয়াজাতসহ বিভিন্ন খাতে ব্যবসা গড়ে তুলেছিলেন তিনি। পরে প্রতিষ্ঠা করেন লি বিস্কুট।










