রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টার পর এ সমাবেশ শুরু হয়।
বেলা আড়াইটায় দিকে দলীয় কার্যালয়ের সামনে রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই নয়াপল্টন এলাকায় এসেছেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় থাকবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়াও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখবেন।
এদিকে, বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট।










