এ উপলক্ষে প্রয়াতদের কবরে শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচির মাধ্যমে তাদের স্মরণ করবে বিএনপি।
একুশে পদকপ্রাপ্ত খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৫২ সালে ভাষা আন্দোলন ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি ও খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন নানা কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে তার জন্মস্থান পাঁচুরিয়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং রাজধানী ঢাকায় হবে স্মরণসভা।
খোন্দকার দেলোয়ার ২০১১ সালে ৭৮ বছর বয়সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ সালের এই দিনে একই হাসপাতালে মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে তার কবর জিয়ারত করবেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কর্মজীবী দল। গতকাল বিকালে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এ স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান আলোচক ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; আবদুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ, বিএনপি; আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি; মো. মাইনুল ইসলাম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি; মো. আব্দুস সামাদ মিয়া, এমডি, অ্যাসোসিয়েশন ড্রাগ।










