রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি পারিবারিক কারণ উল্লেখ করেছেন। গতকাল দুপুরে বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।
তিনি বলেন, ‘উপাচার্য পারিবারিক কারণ দেখিয়ে চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর জমা দিয়েছেন। রুয়েট এখন উপাচার্যশূন্য। ডিনদের মধ্যে সিনিয়র কেউ ভারপ্রাপ্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করতে পারবেন। তবে কে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাড়াতাড়ি এ সিদ্ধান্ত নেয়া হবে।’










