আগের মওকুফ করা ফি তৃতীয় বর্ষের সেমিস্টার ফির সঙ্গে যুক্ত করে টাকা জমা দেয়ার নোটিস দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বরিশালের সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করে   শিক্ষার্থীদের পক্ষে বিজন সিকদার বলেন, করোনাকালীন আন্দোলন করে ৬০০ টাকা মওকুফ করানো হয়েছিল। সেই টাকা যুক্ত করে কলেজ কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের সেমিস্টার ফি দেয়ার জন্য নোটিস দিয়েছে। তারা কোনোভাবেই মওকুফকৃত ফি দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে ওই ফি মওকুফ করা না হলে লাগাতার কর্মসূচি দেয়ারও হুমকি দেয়া হয়েছে।

এরপর বিএম কলেজের সামনে সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে গিয়ে সড়ক অবরোধ করেন।