ঢাকার এডওয়ার্ড এম. কেনেডি সেন্টারে আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়ামের উদ্বোধন করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। হোয়াইট হাউসের উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এডুকেশন এবং প্রেগারইউ-এর সহযোগিতায় গড়ে ওঠা এ জাদুঘরে আমেরিকার স্বাধীনতাকে রূপ দেয়া ধারণা, ব্যক্তিত্ব ও ঘটনাবলি তুলে ধরা হয়েছে।

আজ বুধবার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ফ্রিডম ২৫০—যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিশ্বজুড়ে মার্কিন প্রতিষ্ঠানগুলোয় এ প্রদর্শনী চলছে। বাংলাদেশে প্রদর্শনীটির পরিসর বাড়াতে দূতাবাস বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং সিলেটের আরো পাঁচটি আমেরিকান কর্নারে এর ছোট সংস্করণ স্থাপন করবে বলেও জানানো হয়েছে।