ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৫৬৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৫ হাজার ৫৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৮৬ জনের।
মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বোচ্চ ১২৭ জন। এছাড়া, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, বরিশাল বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন ভর্তি হয়েছে।
একই সময়ে, সারা দেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯৩ হাজার ১৯৬ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।










