মিরসরাইয়ে নুরুল আমিন (৫৫) নামের এক নৈশপ্রহরী খুন হয়েছেন। উপজেলার বড়কমলদহ এলাকায় অবস্থিত ছোটন চৌধুরীর মালিকানাধীন স’মিলের নৈশপ্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন। গতকাল সকাল ১১টায় ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ কমরআলী রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিহত নুরুল আমিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নুরুল আমিন ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলদহ এলাকার মৃত আহম্মেদুর রহমানের ছেলে। জানা গেছে, শুক্রবার রাতে বড়কমলদহ এলাকায় অবস্থিত ছোটন চৌধুরীর মালিকানাধীন স’মিলের পানির মোটর, তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরি করার সময় নৈশপ্রহরী নুরুল আমিন বাধা দেয়ার চেষ্টা করেন। এ সময় হাত-পা বেঁধে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে চলে যায় দুর্বৃত্তরা। গতকাল সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।
মিরসরাইয়ে নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে হত্যা
মিরসরাইয়ে নুরুল আমিন (৫৫) নামের এক নৈশপ্রহরী খুন হয়েছেন। উপজেলার বড়কমলদহ এলাকায় অবস্থিত ছোটন চৌধুরীর মালিকানাধীন স’মিলের নৈশপ্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন।









