গতকাল সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করা হয়েছে। গতকাল থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা। একই সঙ্গে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪ হাজার ৬৬৬ টাকা।
আবার বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম। গতকাল ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।










