ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুরের মূল পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে তা বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার কারণে সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে।
বিভিন্ন এলাকায় নদী ভাঙন শুরু হওয়ায় জিও ব্যাগ ফেলে তার রোধে চেষ্টা অব্যহত রয়েছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।









