টাঙ্গাইলের সখীপুরে স্বল্প মূল্যে কিডনি ডায়ালাইসিস সেবা চালু হয়েছে। গতকাল সকালে পৌর শহরে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) উদ্যোগে এ সেন্টারের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিন শরীফ শুপন প্রধান অতিথি হিসেবে এ সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে ‘কিডনি বিকল ভয়াবহ ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পসের সভাপতি ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যাপক ও কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এমএ সামাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার প্রমুখ।










