শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান নগদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায়, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নগদ ওয়ালেটের মাধ্যমে দ্রুত ও নির্বিঘ্নে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেয়া হবে। এ উপলক্ষে রোববার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ্ উদ্দীন আহমেদ ও নগদের প্রশাসক মো. মোতাসেম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের মাধ্যমে বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে সরাসরি সুবিধাভোগীদের নগদ মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে এমএফএস প্রতিষ্ঠান নগদ। ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) অথবা ব্যাংকের মাধ্যমে সহজেই অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থানে সুবিধাভোগীরা ২৪ ঘণ্টা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এমএম সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, আইটি প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব, ফরেন রেমিট্যান্স প্রধান মোহাম্মদ শাখাওয়াত হোসাইন এবং জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন প্রধান কেএম হারুনুর রশীদ। এছাড়া নগদের পক্ষে ছিলেন সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া ও হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ জাহিদুল ইসলাম (সজল)। —বিজ্ঞপ্তি










