অনন্ত রিয়েল এস্টেট লিমিটেডের জন্য ৫০০ কোটি টাকা সিন্ডিকেটেড মেয়াদি ঋণ সুবিধার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ঢাকা ব্যাংক এ ঋণের লিড অ্যারেঞ্জার ও এজেন্ট হিসেবে কাজ করেছে। অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা ব্যাংকের সঙ্গে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক, অনন্ত গ্রুপ ও অনন্ত রিয়েল এস্টেট লিমিটেডের এমডি শরীফ জহির প্রমুখ উপস্থিত ছিলেন।