বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের ৬১তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির এমডি আমীর আলী হোসেন পরিচালকমণ্ডলীর বিবরণী উপস্থাপন করেন। শেয়ারহোল্ডাররা ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডার অনুমোদন দেন।