মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। গতকাল ভোলায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সিনিয়র জিএম (ব্র্যান্ড) মো. কাজী মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এমজিআইয়ের সিনিয়র ডিজিএম সুদীপ্ত রায়, সহকারী জেনারেল ম্যানেজার জিয়ারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর, ঢালাই স্পেশাল সিমেন্টের ভোলার ডিলার মেসার্স আমানত ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী রফিজুল হোসেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো. কাজী মহিউদ্দিন বলেন, ‘‌ঢালাই স্পেশাল সিমেন্ট প্রথম দুইদিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে। দ্রুত দৃঢ়তা অর্জনের কারণে দীর্ঘমেয়াদি সাটারিংয়ের প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়।’-বিজ্ঞপ্তি