যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি চাঙ্গা হয়ে উঠেছে। সর্বশেষ সপ্তাহে দেশটি থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় রফতানি ৯৫ হাজার ব্যারেল বেড়েছে। একই সময়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিও বাড়িয়েছে মার্কিন আমদানিকারকরা। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।

ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে মার্কিন রফতানিকারকরা আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৩৫ লাখ ১০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে, যা আগের সপ্তাহের তুলনায় দৈনিক ৯৫ হাজার ব্যারেল বেশি।

সর্বশেষ সপ্তাহে মার্কিন আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে প্রতিদিন গড়ে ৬৬ লাখ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইআইএ। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় আমদানি বেড়েছে ২ লাখ ২৯ হাজার ব্যারেল।