বসুন্ধরা আবাসিক এলাকায় স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন করা হয়। সম্প্রতি এ আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, অপারেশনস ডিরেক্টর আবু নাছের, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খানসহ অনেকে। নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির নতুন এ আউটলেট উদ্বোধন প্রসঙ্গে বলেন, ‘বসুন্ধরা আবাসিকে আউটলেট না থাকার কারণে এ এলাকার গ্রাহক স্বপ্নের অন্য আউটলেট থেকে দীর্ঘদিন ধরেই বাজার করে আসছেন। এবার তাদের সুবিধার্থে বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন আউটলেট চালু করতে পেরে সত্যিই আমরা আনন্দিত। আর এ আউটলেট অনুমোদন দেয়ার বিষয়ে বসুন্ধরা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেছেন। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ আউটলেটেও থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা। —বিজ্ঞপ্তি
স্বপ্ন এখন বসুন্ধরা আবাসিক এলাকায়
বসুন্ধরা আবাসিক এলাকায় স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন করা হয়। সম্প্রতি এ আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, অপারেশনস ডিরেক্টর আবু নাছের, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খানসহ অনেকে।









