নভেম্বরে তুরস্কের বার্ষিক মূল্যস্ফীতি কিছুটা ধীর হয়েছে। এক বছরেরও বেশি সময় পর দেশটির মূল্যস্ফীতির গতি কিছুটা ধীর হলো। টার্কিশ স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, গত মাসে ভোক্তা মূল্য সূচক এক বছর আগের তুলনায় ৮৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এ হার অক্টোবরের ৮৫ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধির তুলনায় কিছুটা ধীর। নভেম্বরে মাসভিত্তিক মূল্যস্ফীতি ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এ হার অক্টোবরের ৩ দশমিক ৫১ শতাংশের তুলনায় ধীর। এপি